বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের কৃষ্ণনগর গ্রামের মৃত ইছামুদ্দিন তরফদারের ছেলে সামছুর রহমান তরফদার।

তিনি বলেন আমার পুত্র মোঃ রেজাউল করীম ২০০৯ সালে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ঢাকার অধীনে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী পাশ করে ২ বছর ইর্ন্টানি করে চেম্বার দেওয়ার অনুমতি পেয়ে কালিগঞ্জের প্রত্যান্ত অঞ্চল কৃষ্ণনগরে কোহিনুর হোমিও হল খুলে ১০ বছর ধরে গরীব ও অসহায় মানুষের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

এছাড়া বর্তমানে এনালাইডার থেরাপি মেশিন ও কম্পিউটারে হোমিও বাংলা সফ্টারের মাধ্যমে রোগীদের রোগ নির্ণয় করে ঔষধ নির্বাচন করে। কিন্তু এর জন্য রোগীদের কাছ থেকে কোন ধরনের ফি নেওয়া হয় না। শুধু মাত্র ঔষুধের মূল্যটা নেওয়া হয়।

এদিকে জমি জমা নিয়ে একটি পক্ষের সাথে আমাদের বিরোধ রয়েছে। তারাই গত ২৮ আগস্ট‘২০২১ দুইজন ব্যক্তিকে নিয়ে আসে এক পর্যায়ে আমার সাথে জনৈক আরাফাতের কথা কাটাকাটি হয়। সেখান থেকে দুইদিন পর আরো দুইজনকে আমার বাড়িতে এসে আমার পুত্রের চেম্বারে ঢুকে তার স্ত্রীর গোপনে ছবি তোলে এবং ভিডিও করে। আর বলে তোমার ছেলে ভূয়া সার্টিফিকেটধারী ডাক্তার বলে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দিবে মর্মে হুমকি দিয়ে টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করায় তারা ০২/০৯/২০২১ তারিখে পুত্রের নামে মিথ্যা বানোয়াট ভিডিওবার্তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে আমার পুত্রের চরম সম্মানহানি ঘটায়।

তিনি আরো বলেন, আমার পুত্রের হোমিও চিকিৎসা করার সকল যোগ্যতা এবং সনদপত্র রয়েছে। সুতরাং সে ভূয়া নয়। যারা ভূয়া বানানোর চেষ্টা করছেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে আদালতের স্বরনাপন্ন হবো আমি। শুধু মাত্র আমার বিরোধী পক্ষের ইন্ধনে ওই দুইজন ব্যক্তি আমার পুত্রকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের মিথ্যাচার করে হয়রানির চেস্টা করেছে। দীর্ঘ ১০ বছরের চিকিৎসা পেশায় আমার পুত্র কৃষ্ণনগরসহ এতদঅঞ্চলে সুনাম অর্জন করেছেন। তার এ সুনাম নষ্ট করতে আমাদের প্রতিপক্ষরা এধরনের ষড়যন্ত্র করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পুত্রকে নিয়ে যারা চক্রান্ত শুরু করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ