মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সম্প্রতি সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীর সাথে মতবিনিময় করেছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ।

বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা সহকারী কমিশনার এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী বলেন, উপজেলার ভূমি মালিকগণ এখন অত্যন্ত সহজ ভাবে ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতির বাস্তবায়নের কারণে হয়রানি ও প্রতারণা কমেছে। মানুষকে এখন ঘরে বসেই ভূমির নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন এবং বিভিন্ন বিষয়ে তথ্য পাচ্ছেন। সেবার পরিধি বাড়ানোর জন্য প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সদস্য হাবিবুল্যাহ বাহার, মো. শের আলী, ফজলুল হকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালিগঞ্জ উপজেলায় যোগদানের পর অতি স্বল্প সময়ে হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান ও সদ্ব্যবহার দ্বারা মানুষের মনে স্থান করে নেয়ায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মো. আজাহার আলীকে ধন্যবাদ জ্ঞাপন ও উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করা হয় এবং শুভেচ্ছা স্মারক হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক