সাতক্ষীরায় সত্যপাঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও অফিস উদ্ধোধন


শাহজাহান আলী মিটন, (সাতক্ষীরা): আনন্দ ঘোনো পরিবেশে ও জাকজমক ভাবে শুভ উদ্ধোধন হল সাতক্ষীরায় কর্মরত সাংবাদিক বৃন্দের অফিস ও দৈনিক সত্যপাঠ পত্রিকার তেরো তম প্রতিষ্ঠা বার্ষিকী।
(২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ সংলগ্ন সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওরেশ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পুলিশিং কমিটির সভাপতি ও তুফান কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টি পাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম, সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও সাতক্ষীরা প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাংবাদিক এ্যাড. এ বি এম সেলিম, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোঃ মশিউর রহমান।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক তুহিন হোসেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক কালের বার্তা সম্পাদক মাসুদ আলী সুজয়, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, সাংবাদিক ডি এম কামরুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম প্রমূখ। বক্তব্যে অতিথি বৃন্দ বলেন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক তাই সব সময় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
দেশ ও জাতি এগিয়েনিতে সতের বিকল্প নেই। আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে অফিসের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবু সাঈদ ও দৈনিক সত্যপাঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আলি হোসেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন


