বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে গণভোটে নেতা নির্বাচিত

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪০৭ নেতার মধ্যে ৩৫৮ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

গণভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন ভোটাররা। এর মধ্যে ২৪টি ভোট বাতিল হয়। ভোটে অনুপস্থিত থাকেন ৪৯ জন নেতা।
নির্বাচনে মাহমুদুল হাসান ৩৩৪ ভোট পেয়ে সভাপতি, আব্দুল গফ্ফার সরদার ৩১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও শেখ রুবেল হাসনাত পাশা ৩৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন