শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুরের ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গা দেবালয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন শুক্রবার সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন শুরু হয়। ঐদিন ছিল ভজন কীর্ত্তন, ঘট স্থাপন, গৌর আরতি ভাগবত, ভাগবত পাঠ ও গন্ধাদিবাস। অধিবাসান্তে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় এবং ভাগবত আলোচনায় ছিলেন সাতক্ষীরার বিদগ্ধ পাঠক বিল্লমঙ্গল দেবনাথ। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছিল হরিনাম মহাসংকীর্তন। শুক্রবার কুঞ্জভঙ্গ, নগর সংকীর্ত্তন মধ্যাহ্নকালীন মহাপ্রভুর ভোগরাগ, ভোগআরতী, দধিরভাগুভঞ্জন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করেন মাদারীপুরের বিষ্ণু মন্দির সম্প্রদায়-মাষ্টার বিষ্ণুবাবু, খুলনার নবদ্বীপ সম্প্রদায়-মাষ্টার সন্তোষবাবু, যশোরের যুগল-কিশোর সম্প্রদায়-মাষ্টার সনজিৎ রায়, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়-মাষ্টার অমলেন্দু বাবু, যশোরের পথের পাগল সম্প্রদায়-মাষ্টার দ্বীনবন্ধু কৃষ্ণ দাস। অধিবাস কীর্ত্তন পরিচালনা ও সেবায়েত নাংলা, তালার বানেশ্বর সম্প্রদায়ের মাধব গাঙ্গলী।
সার্বিক তত্তাবধানে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি ও বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। সার্বিক যজ্ঞানুষ্ঠান পরিচালনায় শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ (অনন্ত প্রভু)। সার্বিক সহযোগিতায় ছিলেন বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় ট্রাস্টের সাধারণ সম্পাদক স্বপন কুমারমুখার্জী, দেবালয়ের ভক্তবৃন্দ ও দেবালয় পরিচালনা কমিটি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর