সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে গুড়িগুড়ি বৃষ্টিতে আমণ ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকরা

গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে আমণ মৌসুমের ধান উৎপাদনের লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা মাঠের আবাদী জমিতে আমণ ধানের চারা রোপন শুরু করেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, গুড়গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে কৃষকরা আমণ ধান রোপনের কাজে ব্যাস্ত সময় পার করছেন।
এ উপজেলায় প্রতিবছর আমণ ধানের বাম্পার ফলন হয়ে থাকে।

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা মাঠের আবাদী জমিতে আমণ ধান উৎপাদনের জন্য গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে চারা রোপন শুরু করেছেন। দেশের বিভিন্ন স্থানে বন্যা হলেও এ উপজেলায় এখনও তেমন পরিস্থিতি না হওয়ায় কৃষকরা কোমর বেঁধে পুরাদমে মাঠে নেমে পড়েছে আমণ ধান রোপনের কাজে।

এই মৌসুমে অনেক কৃষকরা তাদের লক্ষ্য মাত্রা অনুযায়ী জমি রোপন করেও চারা বিক্রয় করতে পারবে বলে জানান এলাকার কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে সময় মত কৃষকরা তাদের মাঠের আমণ ধান কেটে ঘরে তুলতে পারবে বলে জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার চলতি আমণ ধান মৌসুমে এ উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। জমিতে আমণ ধান চাষ করার জন্য ৪ হাজার হেক্টর বীজতলা তৈরীর কাজ শেষ হয়েছে। মৌসুমের শুরু থেকে আবহাওয়া ভালো ও জমিতে পানি সেচ দিতে হয়নি যার কারণে অতিরিক্ত টাকা খরচ হবে না কৃষকদের। এ বছর বীজতলায় চারা নষ্ট হওয়ার খবর পাওয়া যায়নি। কৃষকরা আমণ ধান হিসেবে ব্রি ধান ৪৯, বিনা ধান ৭, ব্রি ধান ৩৪ ও অল্প সংক্ষক জামিতে কাটারিভোগ জাতের ধান রোপন করেছে কৃষকরা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে বীজতলা তৈরী করায় চারা ভাল হয়েছে। ফলে সুন্দর ভাবে কৃষকরা তাদের জমিতে আমণ ধান রোপন করতে পারছে। এ ছাড়াও যে কোন সমস্যা সমাধানের জন্য কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সময় মত কৃষকরা তাদের মাঠের আমণ ধান কেটে ঘরে তুলতে পারবে বলে আশা করছি।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা