বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণহত্যাকারীদের বিচারের দাবীতে

কেশবপুরে বিএনপির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী

সোহেল পারভেজ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুই দিনব্যাপী কর্মসূচি দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সহ সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আলা, রেজাউল ইসলাম, হুমায়ুন কবীর, সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটলসহ ১১টি ইউনিয়ন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও কৃষক দল, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তরা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের দেশে এনে বিচারের দাবী করেন।

শুক্রবার বাদ জুম্মা দলীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন