বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সরকারি অফিস, আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা, হামলা-ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে সরকারি অফিস, আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (৪ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দুর্বৃত্তরা সরকারি অফিস আদালতসহ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌরসভা, কেশবপুর প্রেসক্লাব, ব্যবসায়ী, প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

প্রথমে আন্দোলনকারীরা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে জড়ো হয়। কিছু সময় পরে উপজেলার নানা প্রান্ত হতে ট্রাক-ইজিবাইক যোগে তাদের সাথে মিলিত হয়ে পৌরশহরে মিছিল বের করে। এসময় মিছিল থেকে সরকার বিরোধী দুর্বৃত্তরা নাশকতা চালিয়েছে। পরে তারা কেশবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করলেও মূলগেটে তালা লাগানো থাকায় হামলা করতে ব্যর্থ হয়ে ফিরে আসে। এঘটনায় ২০/২৫ আহত হয়েছে।

এসময় অগ্নিসংযোগ করা হয় ইউএনও’র সরকারি অফিসসহ গাড়ি, প্রেসক্লাবের সাংবাদিকদের মোটর সাইকেল, পথচারীদের বাইসাইকেল, মোটরসাইকেল, বিভিন্ন দপ্তরের কাগজপত্রে। এঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে পারতাম। কিন্তু ক্ষমতাসীন দলের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়ত শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা এসব ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর