শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতার স্বপ্ন পূরণে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। যে কারণে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। আর কাউন্সিল হল ঐক্যবদ্ধের প্রতীক। আজ পৌর আওয়ামী লীগের কাউন্সিল হল। আগামীতে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ-সহ সকল অংগ সংগঠনের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। পর্যায় ক্রমে আওয়ামী লীগের কাউন্সিলর করতে হবে।
তিনি আরো বলেন, আমি জনগণের ভোটে কেশবপুরের এমপি নির্বাচিত হয়েছি। কেশবপুরের সংগঠনের দায়িত্ব আমার। সকলকে নিয়ে আমি দল চালাতে চাই। তবে ভালো হয়ে চলতে হবে। কেশবপুরে কোন বাহিনী থাকবে না। কোন সন্ত্রাসীদের কোন স্থান কেশবপুরে থাকবে না। তবে আমি স্বস্তি আর শান্তির কেশবপুর গড়তে চাই। উন্নয়নের মডেল উপজেলা করতে চাই।

গতকাল সন্ধ্যায় কেশবপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্রের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিব চন্দ্র সাহার সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপু, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী। অনুষ্ঠানে শোক প্রস্তাব পেশ করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মনিরুজ্জামান শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর কাউন্সিলর মনিরা খানম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, জিয়াউল হাসান হ্যাপী, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল প্রমুখ।

২য় পর্বের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন পৌর আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিকে কন্ঠ ভোটে পৌর মেয়র রফিকুল ইসলামকে সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিক চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচন করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার