বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে: ছাত্রলীগ সভাপতি

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে চলমান আন্দোলনকে এরই মধ্যে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলাপন, যৌক্তিক উপায় গ্রহণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর ক্যাম্পেইন’-এর ওপর আলোকপাতের উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকে এরই মধ্যে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। এই আন্দোলনে ছাত্রদলের ক্যাডার, পেট্রোলবোমা মামলার আসামিকে আমরা উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার করার পথ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আপিল বিভাগের স্থগিতাদেশ দেওয়ার পর এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল হওয়ার পরে বাংলাদেশের ছাত্রসমাজ সন্তোষ জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গেছে। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা নৈরাজ্য তৈরি করেছে। ব্লকেড ব্লকেড খেলা খেলছে যাতে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়েছে।

তিনি বলেন, একটি বিষয়ে যেখানে সব পক্ষই আন্তরিক, সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ এরই মধ্যে পূরণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। প্রথমে বলেছে যদি ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করা হয় তাহলে আন্দোলন থেকে তারা ইস্তফা দেবে। আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করার পরও অনর্থকভাবে তারা তাদের আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কোটা ইস্যুতে একটি যৌক্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান চায়। সেটির জন্য বিচার বিভাগের পর্যবেক্ষণ নিয়ে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে, সময় নিয়ে নির্বাহী বিভাগ একটি সিদ্ধান্ত নেবে। তাহলে কীসের এত তাড়াহুড়ো?

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান