শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার পারিকুপিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন!

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পারিকুপিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন।

দীর্ঘ আড়াই বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পারিকুপিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। প্রেমিক মাছুম বিল্লাহ উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পারিকুপি গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

শুক্রবার সকালে প্রেমিকা সুমাইয়া (২২) বিয়ের দাবিতে প্রেমিক মাছুমের বাড়ির সামনে অনশনে বসেছে।

সুমাইয়া কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের বিল্লাল হোসেন এর বড় মেয়ে। প্রতিবেশি রুমা খাতুন জানান, প্রায় ২/২.৫ বছর ধরে এই মেয়েটির সঙ্গে মাছুমের প্রেমের সম্পর্ক। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা সুমাইয়া শুক্রবার সকালে এখানে ছেলের বাড়িতে অনশনে বসেছে। আর তাদের বিষয়টি গ্রামের অনেকেই জানে।

সুমাইয়া বলেন, মাছুম তার ফোনে ফোন দিয়ে প্রেমের সম্পর্ক করে গার্লস হাইস্কুলে পড়ার সময়, স্কুলের সামনের দোকানে মাছুম থাকতো সেখান থেকে পরিচয় হয়। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দু’জনই দেখা করি। আর বিষয়টি শেষ পর্যায়ে আমার পরিবার জানতো। কিন্তু মাছুম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?

এ বিষয়ে সুমাইয়া কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব