শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষমতায় থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে: মির্জা ফখরুল

ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে কিংস পার্টি বলবে, জনগণও এটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা অন্যান্য দলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। লক্ষ্য আমাদের একটাই-দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। সবাই ধৈর্য ধরেন। একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে। আমরা চাই এই সরকার যেন অবশ্যই নির্বাচন সম্পন্ন করে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশে আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

এসময় ফখরুল বলেন, নতুন সুযোগ যেন আমরা হেলায় না হারাই সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ শত্রুরা দেশে বিভিন্ন রকম টোপ ফেলছে। ট্রাপ করছে যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। তাই দেশ নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়া ও তারেক রহমান গণতন্ত্রের জন্য কোনো আপস করেননি বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে ভেঙে ফেলার বার বার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বিএনপিকে ঠেকানো যাবে না। শেখ হাসিনা তার দল ও দেশের দিকে না তাকিয়ে পালিয়ে গেছেন। তার ওপর দেশের মানুষের আস্থা নেই। অথচ খালেদা জিয়া বার বার বলেছেন এই দেশ থেকে কোথাও যাবো না। যাবেন না বলেই তিনি ৬ বছর কারাগারে ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের রাজনীতি ধ্বংস করেছে। শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দলই রাখতে চায়নি। ২০১৪ সালে মানুষকে ভোট দিতে দেয়নি, কেন্দ্রে শুধুমাত্র কুকুর দেখা গেছে। অনেকেই নাম দিয়েছি কুত্তা মার্কা নির্বাচন। ২০১৮ সালে নিশিরাতে নির্বাচন ও ২০১৪ সালে ডামি নির্বাচন করেছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি ভারতে বসে আবারও দেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার