শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার মুক্তি, তারেকের মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে লক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে সাতক্ষীরা জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৫ টায় শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের আহবায়ক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের নেতা তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র পূর্ণরুদ্ধার, সৈরাচার বিরোধী আন্দোলনসহ গুরুত্বপূর্ণ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাকে যদি বিদেশে চিকিৎসা করানো যেত তাহলে তিনি সুস্থ্য হয়ে যেতেন।

কিন্তু এই সরকার তার সেই অধিকার কেড়ে নিয়ে তাকে বন্ধী করে রেখেছে। সারাদেশ আজ কারাগারে রুপান্তরিত করেছে। বিএনপি ও কৃষকদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আর যারা জামিনে আছে তাদের সময় কাটে এখন কোটের বারান্ডায়।

এসরকার মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছে কিন্তু দ্রব্য মূল্যের উর্দ্ধগতী জনগণের নাভিশ্বাস পরিনত হয়েছে। দেশের মানুষ আজ দিশেহারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসরী তারেক রহমান বিএনপি তথা কৃষকদলের নেতৃত্ব দিচ্ছে।

এই সৈরাচার সরকারকে বিদায় করতে তারেক রহমানের নির্দেশে জেলা কৃষকদলসহ বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বেই এদেশে
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও অ্যাডভোকেট আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা কবির হোসেন।

সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোস্তফা কামাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান,সহ- যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব ও শেখ তারিকুল হাসান, কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাজী কামাল হোসেন কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সদস্য কামরুজ্জামান বকুল।

আবু তৈয়েব রমিজ উদ্দিন রুমি, বাগেরহাট জেলা কৃষদলের আহবায়ক আ, ছ, ফ, দৌলা জুয়েল, খুলনা জেলা কৃষকলের সাধারণ সম্পাদক শেখ মো. আবু সাঈদ। এসময় সাতক্ষীরা জেলা ও ৭ টি উপজেলা কৃষকদলের আহবায়ক, সদস্য সচিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার