সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন

নির্বাচনের দেরি হলে ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

কীসের আলামত শুরু হলো, কীসের ইঙ্গিত শুরু হলো, কেন বিলম্ব, কেন নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না বলেও প্রশ্ন করেন তিনি।

শুক্রবার সকালে নোয়াখালী সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেন তিনি।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয়, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। যেখানে হাসিনার মতো ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নয়। তাই তারেক রহমান এমন নির্বাচন চান, যে নির্বাচন দিনের ভোট রাতে নয়। যে নির্বাচন ২০২৪ সাল ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলেছেন, বিলম্বিত নয় বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে।’

বিএনপি নেতাকর্মীদেরকে তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবকদল, যুবকদল, ছাত্রদল, আপনারা অনেক কষ্ট করেছেন আর একটু ধৈর্য ধরুন। আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা।’

তিনি বলেন, ‘খেলা আবার নতুন করে শুরু হতে পারে। তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। জনগণের ভোটেই তারেক রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী।’

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার