বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : ১ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী হবে যেসব অনুষ্ঠান

আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন করবে অন্তর্বর্তী সরকার।

উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা, জুলাই ক্যালেন্ডার প্রদান, জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা, চলবে ১ আগস্ট পর্যন্ত, জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু।

৫ জুলাই বিভিন্ন সময়ে অবৈধ আওয়ামী সরকারের জুলুম নির্যাতন প্রচারের দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি চালু। ৭ জুলাই জুলাই ফরএভার ডটওআরজি (July forever .org) নামক একটি ওয়েবসাইট চালু।

১৪ জুলাইয়ে ১৪ জুলাইয়ের ভিডিও শেয়ার, টেস্টিমনি অব এ মারটিয়ারস্ ফ্যামিলি, টু বি কন্টিনিউড আপটু জুলাই ৩৬, প্রত্যেক জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় ও দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের ভিডিও প্রদর্শন, টিএসসিতে ডকুমেন্টারি প্রদর্শন প্রজেকশন ম্যাপিং ও জুলাইয়ের গান এবং ড্রোন শো।

১৫ জুলাইয়ে ১৫ জুলাইয়ের ভিডিও শেয়ার, জুলাইয়ের স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন ও জুলাইয়ের গান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলইডি ওয়াল ইনস্টলেশন, প্রজেকশন ম্যাটিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ডকুমেন্টারি প্রদর্শন। ১৬ জুলাইয়ে ১৬ জুলাইয়ের ভিডিও শেয়ার, শিল্পকলা একাডেমির উদ্যোগে তিনটি বিভাগীয় শহরে লেজার শো প্রদর্শন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ স্মরণ অনুষ্ঠান। জুলাইয়ের গান ও ড্রোন শো। চট্টগ্রামে জুলাইয়ের গান ও ড্রোন শো।

১৭ জুলাইয়ে ১৭ জুলাইয়ের ভিডিও শেয়ার, প্রতীকী কফিন মিছিল, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মরণ অনুষ্ঠান, বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষিকাদের ১৭ জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠান এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন।

১৮ জুলাইয়ে ১৮ জুলাইয়ের ভিডিও শেয়ার, এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট, জুলাইয়ের গান ডকুমেন্টারি প্রদর্শন ও ড্রোন শো, ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই স্মরণে অনুষ্ঠান এবং ম্যারাথন। ১৯ জুলাইয়ে ১৯ জুলাইয়ের ভিডিও শেয়ার, শহীদদের স্মরণে সমাবেশ-১ নরসিংদী ও সাভার।

২০ জুলাইয়ে ২০ জুলাইয়ের ভিডিও শেয়ার, ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তথ্যচিত্র প্রদর্শন, শহীদদের স্মরণে সমাবেশ-২, বসিলা ও মিরপুর ১০। ২১ জুলাইয়ে ২১ জুলাইয়ের ভিডিও শেয়ার, ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তথ্যচিত্র প্রদর্শন, মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে সকল মাদরাসায় জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান। শহীদদের স্মরণে সমাবেশ-৩ স্থান যাত্রাবাড়ী।

২২ জুলাইয়ে ২২ জুলাইয়ের ভিডিও শেয়ার, জাহাঙ্গীরনগরে অদম্য ২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন, জুলাইয়ের পংক্তিমালা। রাজু ভাস্কর্যের সামনে জুলাইয়ের কবিতা পাঠ করবেন কবিরা। ২৩ জুলাইয়ে ২৩ জুলাইয়ের রিমেম্বারেন্স ভিডিও শেয়ার, রেমিট্যান্সযোদ্ধাদের সংযুক্ত করে অনুষ্ঠান, জুলাই আন্দোলনে বিদেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে যারা ইতিবাচক ভূমিকা রেখেছিলেন তাদের নিয়ে অনলাইন ও অফলাইন আয়োজন। দূতাবাসগুলোকে জুলাইয়ের কিছু নির্বাচিত ছবি ও তথ্যচিত্র প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন কর্মসূচিও জুলাই গ্রাফিতি প্রদর্শন।

২৪ জুলাইয়ে ২৪ জুলাইয়ের ভিডিও শেয়ার, কিছু শহীদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি, দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ২৪ এর রঙের গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা, নারায়ণগঞ্জ শিশু শহীদ রিয়া গোপের স্মরণে অনুষ্ঠান, শিশুদের স্মরণে অনুষ্ঠান জুলাইয়ের তথ্যচিত্র প্রদর্শনী ও গান, শিশু একাডেমিতে জুলাইয়ের শিশু শহীদদের ফিল করে একটি আইকনিক ভাস্কর্য স্থাপন এবং শিশুদের জন্য জুলাই আন্দোলনকে উপযোগ্য করে গ্রাফিক নভেল প্রকাশ।

২৫ জুলাইয়ে ২৫ জুলাইয়ের ভিডিও শেয়ার, দেশের বিভিন্ন প্রান্তে ছোট নাট্যমঞ্চ প্রস্তুত করে নাটক প্রদর্শন। ২৬ জুলাইয়ে ২৬ জুলাইয়ের ভিডিও শেয়ার, সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ছাত্র-সংগঠনের জমায়েত ও অনুষ্ঠান, মাদরাসাছাত্রদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী, জুলাইয়ের র্যাপ গানের অনুষ্ঠান এবং বাংলা একাডেমিতে জুলাইয়ের প্রকাশিত বই নিয়ে বইমেলা।

২৭ জুলাইয়ে ২৭ জুলাইয়ের ভিডিও শেয়ার, বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ে বুদ্ধিভিত্তিক সংলাপ, কালচারাল প্যারাডাইমশিফট তথ্যচিত্র্য ও বুদ্ধপূর্ণিমা নিয়ে ভিডিওচিত্র প্রচার। ২৮ জুলাইয়ে ২৮ জুলাইয়ের ভিডিও শেয়ার, জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন, মনসুন আর্কাইভের প্রকাশ, নো ট্রিটমেন্ট নো ডেডবডি শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী এবং সারাদেশে রক্তদান ও মেডিকেল ক্যাম্পেইন।

২৯ জুলাইয়ে ২৯ জুলাইয়ের ভিডিও শেয়ার, জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক বুদ্ধিবৃত্তি প্যানেল ডিসকাশন এবং গাজীপুর ও সাভারে শ্রমিক সমাবেশ। ৩০ জুলাইয়ে ৩০ জুলাইয়ের ভিডিও শেয়ার, অনলাইনে জুলাই স্মরণ এবং বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন। ৩১ জুলাইয়ে ৩১ জুলাইয়ের ভিডিও শেয়ার এবং দেশব্যাপী সকল কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির স্মরণে অনুষ্ঠান।

৩২ জুলাইয়ে (১ আগস্ট) ৩২ জুলাইয়ের ভিডিও শেয়ার, ৬৪ জেলা নিয়ে বানানো তথ্যচিত্র প্রদর্শন, বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে জুলাই নিয়ে বানানো নির্বাচিত তথ্যচিত্র প্রদর্শনী, প্রকাশনা ও জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সমাপ্তি।

৩৩ জুলাইয়ে (২ আগস্ট) ৩৩ জুলাইয়ের ভিডিও শেয়ার, বাংলাদেশের সব জেলার জুলাইয়ের মায়েরা শীর্ষক বিভিন্ন অনুষ্ঠান এবং প্রজেকশন ম্যাপিং। ৩৪ জুলাইয়ের (৩ আগস্ট) ৩৪ জুলাইয়ের ভিডিও শেয়ার, ঢামেক থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা, রিকশায় জুলাইয়ের গ্রাফিতি অংকন ও রিকশা মিছিল এবং ৬৪ জেলায় জুলাই নিয়ে বানানো তথ্যচিত্র প্রদর্শনী।

৩৫ জুলাইয়ে (৪ আগস্ট) ৩৫ জুলাইয়ের ভিডিও শেয়ার, সারাদেশে জুলাইযোদ্ধাদের সমাগম, জুলাইয়ের কার্টুনের প্রদর্শনী এবং ৬৪ জেলায় স্পটলাইট অন জুলাই হিরোস্ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী।

৩৬ জুলাইয়ে (৫ আগস্ট) ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ার, ৬৪ জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, শহীদদের জন্য প্রার্থনা, মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, থার্টি সিক্স ডে জুলাইসহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শো।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…