শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমজাদ আইডিয়াল কলেজে এইচএসসি শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা

ঢাকার উত্তরার ফুলবাড়িয়ায় অবস্থিত আমজাদ আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৫ শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল প্রত্যাশায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৩ জুন (সোমবার) আমজাদ আইডিয়াল কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমজাদ আইডিয়াল কলেজের অধ্যক্ষ জনাব রাকিব হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপাড়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট সুরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের ভ্রাতৃপ্রতিম শিক্ষা প্রতিষ্ঠান আমজাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব হাসান আহমেদ সহ শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যকর শুরু হয়। শুরুতে প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানাবিধ স্মৃতি চারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুরুজ্জামান পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ। মানুষ হলো আশরাফুল মাকলুকাত। মানুষ হিসেবে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মের কারিগর। তাদেরকে গভীর মায়া, মমতা, স্নেহ ভালোবাসা দিয়ে স্বশিক্ষিত শিক্ষিত করে হিউম্যান রিসোর্সে পরিণত করতে হবে। তোমাদের ভবিষ্যৎ জীবন সফলতায় ভরে উঠুক। দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলো। পিতা, মাতা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মুখোজ্জ্বল কর। এমনটাই তোমাদের জন্য দোয়া ও আশীর্বাদ রইলো।

আমজাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব হাসান আহমেদ বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের। সবার সম্মিলিত সহযোগিতায় একটা প্রতিষ্ঠান সগৌরবে দাঁড়িয়ে থাকে। আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবো। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে আলো জ্বালাতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে পরিশ্রম করছে। অভিভাবকদের স্বপ্ন পূরণে আপনাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান আমজাদ আইডিয়াল কলেজ।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ জনাব রাকিব হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে। এখন থেকে দিনে ৬ ঘণ্টা ঘুম বাদে বাকি সময়টুকু লেখাপড়ায় মনোযোগী থাকবে। তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আমাদের দোয়া ও ভালোবাসা তোমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তোমরা আমাদের অনেক পরিশ্রমের ফসল। আমরা তোমাদের সাফল্য কামনা করি। তোমরা

উল্লেখ্য, ২০০৮ সালে থেকে দেড় যুগ সাফল্য ও গৌরবে শিক্ষার আলো ছড়াচ্ছে উত্তরা-১০ সেক্টরের ফুলবাড়িয়ায় অবস্থিত আমজাদ আইডিয়াল কলেজ। এখানে শিক্ষা গ্রহণ শেষে অধিকাংশ শিক্ষার্থী মেডিকেল, ঢাবি, বুয়েট সহ দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী