বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় ইয়াস: কালিগঞ্জে বাঁধ ভেঙে লোকালয়ে পানি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে।
ঝড়ের প্রভাবে সাতক্ষীরার কালিগঞ্জে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। প্রতিদিন জোয়ারের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে ঘেরমালিক সহ এলাকার সাধারণ মানুষ।

কালিগঞ্জে কাঁকশিয়ালী, কালিন্দী, ইছামতি, গোয়াল ঘেষিয়া সহ বিভিন্ন নদীর পানি বাঁধ ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করেছে। যার কারণে সুপেয় খাওয়ার পানিসহ বিভিন্ন সমস্যার তৈরি হয়েছে।

ইয়াসের প্রভাবে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার হাড়দ্দহা এলাকার ইছামতির বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হয়। কোটি কোটি টাকার চিংড়িঘের পানির নিচে তলিয়ে গেছে।

তবে স্থানীয়রা বাঁধ নির্মাণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারা জানিয়েছেন, তারা ত্রাণ চান না, তারা চান টেকসই বেড়িবাঁধ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাঙন কবলিত হাড়দ্দহা এলাকায় সরেজমিনে গেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি সাঈদ মেহেদী গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমরা বাঁধ নির্মাণের জন্য আমাদের কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির যাবতীয় লোকদের এখানে কাজ করার কথা ছিল। কিন্তু জনৈক চেয়ারম্যানের বাবা ধনাঢ্য ব্যবসায়ী হওয়ায় এই এলাকা ডুবে গেলে এই বিল মিজান চেয়ারম্যানের বাপ নিয়ে নিবে। এ কারণে তিনি এখানে কোনো লোক দেননি।’

সাঈদ মেহেদী বলেন, ‘জেলা প্রশাসকের কাছে এই চেয়ারম্যানের বরখাস্ত দাবি করছি। এই এলাকা প্লাবিত হওয়ার জন্য এই ইউনিয়নের চেয়ারম্যানই দায়ী। আমরা সকাল থেকে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমাদের পানি উন্নয়ন অফিসারসহ এলাকার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করছি। কিন্তু এই চেয়ারম্যান ঐ বিলের ধনাঢ্য ব্যক্তি, সে কালকে ঘোষণা দিয়েছে বিল বুড়লে কোটি কোটি টাকার প্রকল্প আসবে আর তাতে সে লাভ করবে। তাই তার অপসরণ দাবি জানাচ্ছি। আর যারা এখানে কাজ করছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এসময় তিনি দ্রুত সরকারিভাবে নতুন করে বাঁধ নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেন।

এদিকে, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন জানান, ‘সরকারিভাবে উপজেলায় ৫ মেট্রিক টন চাউল বরাদ্দ হয়েছে। খুব দ্রুত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। এছাড়া করোনাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের কাছে ৩০ লক্ষ টাকা রয়েছে যেটার বিতরণ চলমান।’

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু