রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় ইয়াস: সাতক্ষীরার কালিগঞ্জে বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্তবর্তী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে ৬টি গ্রামে প্রায় শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিন্দী নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন হাড়দ্দহা ৫নং পোল্ডারের ১নং স্লুইজ গেটের পাশে ৩টি পয়েন্টে ভেঙে যায়। ফলে লোকালয়ে নদীর পানি ঢুকে বসতবাড়ি, সবজি ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে ভেসে গেছে কয়েক শতাধিক চিংড়ির ঘের।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করেন।

সরেজমিনে গেলে এলাকাবাসীরা জানান, পূর্ণিমার সময় সাধারণত জোয়ার-ভাটার পানির উচ্চতা এক-দুই ফুট বাড়ে। কিন্তু এবার এই পূর্ণিমায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদ-নদীর পানির উচ্চতা চার থেকে পাঁচ ফুট বেড়েছে। ফলে কিছু কিছু এলাকায় বাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করছে। এতে হাড়দ্দহা, চিংড়া, চাকদাহ, বসন্তপুর, শীতলপুর সহ ৬টি গ্রামে ক্ষতি হয়েছে। তাছাড়া উপজেলার হোঙ্গলডাঙ্গা মৌজার ২নং স্লুইজ গেটের অবস্থাও খুবই নাজুক হয়ে পড়েছে। এটি ভেঙে গেলে আরও ৪-৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্থ এলাকার আরিজুল ইসলাম, আ. মান্নান, সিরাজুল ইসলাম, ফজলুর রহমান, শফিকুল, আব্দুলাহসহ একাধিক ব্যক্তি অভিযোগের সুরে বলেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন টেকসই বাঁধ তৈরি করেন না। এমনকি যখন বাঁধ ভেঙে যায় তখন পর্যন্ত এসব কর্মকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। এলাকার জনপ্রতিনিধিদের বারবার বলার সত্তেও কোনো কাজে আসেনি তারা। অবশেষে বাঁধ ভেঙে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিবারই ভেঙে যাওয়া বাঁধ মেরামত করে থাকেন।

এলাকায় মজবুত টেকসই বাঁধ তৈরির দাবী জানিয়েছেন এসব গ্রামবাসী।

স্থানীয় ইউপি সদস্য শেখ আলাউদ্দীন সোহেল বলেন, জোয়ারে নদীতে পানি ফুলে ফেঁপে উঠেছে। ঘুর্ণিঝড় ইয়াস আঘাত না হানলেও দূর্বল বেড়িবাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন বাঁধ রক্ষার কাজ করা হচ্ছে।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি খোঁজখবর নিতে কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী তন্ময় হালদারের ব্যবহারিত ০১৭৪২৪০৩৪৮৫ মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও বন্ধ বলায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সাতক্ষীরার জেলা প্রশাসককে জানানো হয়েছে। যেসব লোকালয়ে পানি ঢুকেছে, সেখানে কাজ শুরু হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল