শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঞ্চল্যকর তথ্য, মেসিকে বার্সায় দেখতে চান না ৬১.৬ শতাংশ সমর্থক!

অবসান হল ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দ্বন্দ্ব। টানা দশ দিনের নানা গুঞ্জন, জল্পনা আর অস্থিরতার পর আরও এক মৌসুম ‘ভালোবাসার ক্লাবে’ই থেকে যাওয়ার ঘোষণা দেন মেসি। এরপরই অবসান হয় বার্সা-মেসি দ্বন্দ্ব।

মেসি ছাড়া বার্সেলোনা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি।

শেষ এক দশক মেসি ছিলেন বার্সেলোনার প্রাণ। দলটির ধ্রুবতারা চলে যাচ্ছেন এটা বিশ্বের কোটি কোটি ভক্তের জন্য শকওয়েব হয়ে দেখা দিয়েছে। আবার উল্টোচিত্রও ছিল।

মেসির সিদ্ধান্তের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে মত জানতে চাওয়া হয়েছিল ফুটবলপ্রেমিদের কাছে।

অনলাইনে ভোটাভুটির আয়োজন করেছিল স্পেনের ক্রীড়া গণমাধ্যম এএস।

ভোটাভুটিতে ৬১.৬ শতাংশ সমর্থকরা চেয়েছেন মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাক। ৩৮.৪ শতাংশ সমর্থকরা চেয়েছিলেন মেসি বার্সেলোনায় থাকুক। মোট ২৬০০০ সমর্থকদের ভোট গ্রহণ করে এএস।

এএস বলছে, মেসির প্রতি ভক্তদের ভালোবাসা থাকলেও সমর্থকরা চান মেসি ভিন্ন কিছুর স্বাদ গ্রহণ করুক।

বার্সেলোনা ছেড়ে মেসি ইংলিশ লিগে বা ইতালি লিগে যুক্ত হলে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পাবেন। যদিও এখনও সেই সুযোগটি রয়েছে।
স্পেনের ক্লাবটিতে আরো একটি মৌসুম থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। ২০২০-২১ মৌসুম থাকবেন বার্সেলোনায়। এরপর নতুন কোনো ক্লাবে যুক্ত হতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা