শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে সম্মত রাশিয়া ও ইরান

বেসামরিক কাজ পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে রাশিয়া ও ইরান। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পরমাণু কোম্পানি রোসাতমের উপপ্রধান নিকোলাই স্প্যাসকির সঙ্গে শনিবার মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সাক্ষাতে দু’দেশ এ সম্মতি প্রদান করে।

সাক্ষাতে স্প্যাসকি ও জালালি দু’দেশের মধ্যে চলমান পরমাণু সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং এই সহযোগিতার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার উপায় নিয়ে কথা বলেন। ইরানের পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরানের ওপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে রাশিয়া ইরানকে সহযোগিতা করার ক্ষেত্রে সে চাপ উপেক্ষা করবে বলে স্প্যাসকি জানান।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর এলাকায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হয় রাশিয়ার সহযোগিতায়। এখন পর্যন্ত ওই প্রকল্পের এক নম্বর রিঅ্যাক্টর চালু হয়েছে। বাকি দু’টি রিঅ্যাক্টরের কাজ রাশিয়ার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে।

সূত্র : পার্সটুডে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন