বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চোরাশিকারীদের ফাঁদে আটকা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর : সুন্দরবনে চোরাশিকারীদের পাতা ফাঁদ থেকে একটি হরিণ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বনবিভাগ।

শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে সেটিকে কাটেশ্বর টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, কাটেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলের সময় সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় চোরাশিকারীদের পাতা ফাঁদ দেখতে পান। ফাঁদটি সরিয়ে ফেলার সময় তারা বনের গহীনে আটকে থাকা একটি জীবিত হরিণ খুঁজে পান। সঙ্গে সঙ্গে হরিণটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন বনকর্মীরা।

তিনি আরও জানান, উদ্ধার অভিযানের সময় চোরাশিকারীদের ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই চোরাশিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগের নিয়মিত টহল দল সক্রিয় রয়েছে বলে জানান কর্মকর্তা মো. জিয়াউর রহমান। তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চোরাশিকারীদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত বনবিভাগকে জানানোর জন্য।

উদ্ধারকৃত হরিণটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সুন্দরবনের কাটেশ্বর টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বনবিভাগের এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার