বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সাতক্ষীরার শপু

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৪-১৫ সেশন ও সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী সৈয়দ শরিফুল আলম শপু। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।

সোমবার রাতে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদায়ন করা হয়।

এদিকে শপুসহ আরও তিনজনকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে সম্পাদকীয় পদ প্রদান করা হয়েছে।

৩১ জুলাই রাতে বাংলাদেশ ছাত্রলীগে বিভিন্ন সময়ে পদবঞ্চিত নেতাকর্মীদেরকে চিঠির মাধ্যমে পদায়ন করা হয়।

শপু বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা বদ্ধপরিকর থাকবো। দেখুন পদ একটা উছিলা মাত্র। যখন পদ ছিলনা তখনও আমি নিজ এলাকায় এবং হলে সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি, এখনো দায়িত্বশীল জায়গা থেকে সেটা আরো ভালোভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করবো।

উল্লেখ্য যে, এর আগে শপু হল ছাত্রলীগের সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ২ মেয়াদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৮-২০২২ হল ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এছাড়াও শপু সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে এলাকার শিক্ষার্থীদের জন্য যে কোন সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন