বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার-কুশখালীর সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা এমপি রবি

জনগণের সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে

বাংলাদেশ আওয়ামী লীগ ২নং-কুশাখালী ইউনিয়নের ৪নং
ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণ কুশখালী মক্তব মোড়ে ৪ নংওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড সভাপতি মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছি। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ ছিল খুবই অবহেলিত। মহান
আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পদ্মা সেতু আমাদের ভাগ্য খুলে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা জাতিকে যে স্বপ্ন দেখান
তা বাস্তবায়ন করেন। যারা দেশের ভালো চাইনা সেই স্বাধীনতা বিরোধীদের ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছিল। তাদের কারণে দেশের শহীদ মিনার ও
স্মৃতিসৌধ অপবিত্র হয়েছিল।

তিনি আরো বলেন, দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং
জনগণের সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ
এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী আসনে আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সহ-সভাপতি ও সাবেক বৈকারী ইউপি চেয়ারম্যান মো.আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলম, সাধারণ সম্পাদক মো. তাজউল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন কবির পিন্টু প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগ ২নং-কুশাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় পূর্বের সভাপতি মো. মহিদুল ইসলামকে আবারও
সভাপতি এবং মো. মাসরুরার রহমানকে আবারও সাধারণ সম্পাদক করে ৪নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মক্তব মোড় এলাকায় ফিতা কেটে দক্ষিণ কুশখালী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কুশখালী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসরুরার রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন