শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমকালো আয়োজনে তারুণ্য যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কুখরালীতে তারুণ্য যুব ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা পালিত হয়েছে। একই সাথে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

(০১ জানুয়ারি) সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধনের মধ্যে দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তারুণ্য যুব ফাউন্ডেশনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম মোশাররফ হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট এ.বি.এম সেলিম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তারুণ্য যুব ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষ তথা হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কাজ করে। অসহায় মানুষের সেবায় তারুণ্য যুব ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো.মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সবুজ, অর্থ সম্পাদক ইয়াকুব আলী বাবু, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান সাজু, দপ্তর সম্পাদক মো. মোখলেছুর রহমান, নিবাহী সদস্য হাফিজুর রহমান, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, সদস্য যথাক্রমে, ফয়সাল হোসেন, আব্দুল করিম, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, আজিজুল ইসলাম বাচ্চু, জাহিদ হোসেন, হুমায়ুন কবির টুটুল, রেজাউল ইসলাম, শামীম হোসেন, ইমরান হোসেন ইমন, মো. শাহজালাল, নাঈম হোসেন, আব্দুর রাজ্জাক, জি.এম তাহমিদ হোসেন, রাফিদ তাজকিন, জি.এম তাওসিফ হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মনিরুল ইসলাম ও মো. আব্দুর রাজ্জাক সবুজ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ