বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তনঃ ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বর্তমান সরকারকে উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বুধবার(২৮ আগস্ট) বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তব্য প্রদান করেন ফোরামের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ, সম্পাদক— রনজিৎ কুমার বর্মন ,অধিপরামর্শ বিষয়ক সম্পাদক — মানবেন্দ্র দেবনাথ, চন্দ্রিকা ব্যানার্জী, তপন কুমার মণ্ডল, জি এম আব্দুর রশিদ গাজী, শাহানা হামিদ, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরো অনেকে।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ — পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসী আজ নাজেহাল। তারা উদাহরণস্বরূপ বলেন পাইকগাছার এই বাঁধ যদি সঠিক সময়ে রক্ষণাবেক্ষণ করা হত তাহলে পানির তোড়ে বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেত। উপকূলের মানুষের জানমালের এত ক্ষয়ক্ষতি সংঘটিত হতনা। তারা আরো বলেন যে জলবায়ু সংকট যেহেতু মানবতার জন্য হুমকিস্বরূপ তাই এই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য বর্তমান সরকারকে উপকূল রক্ষায় এগিয়ে আসার কথা জানিয়েছেন বক্তারা। এছাড়া সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্ম পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার