শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঝাউডাঙ্গায় র‌্যালি ও আলোচনা

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ দিবসটির তাৎপর্য তুলে ধরে এসব কর্মসূচির আয়োজন করে। সকালে ইউপি চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে সাতক্ষীরা-কলারোয়া সড়ক ও ঝাউডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে পরিষদেই ফিরে আসে।

পরে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক কর্মকর্তা শেখ তানজির আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, সেক্রেটারি নুরুল বাসার, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম, সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামছুন্নাহার প্রমুখ।

আরও অংশ নেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ ইকবাল, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজহারুল ইসলাম বাবলু, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন আনসার কমান্ডার নাসিমা খাতুনসহ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

সভায় সমাজের অসহায় মানুষের আইনগত অধিকার নিশ্চিত ও আইনী সহায়তা প্রদানে লিগ্যাল এইড অফিসের কার্যাবলী তুলে ধরা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ