রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানাজায় কাতার বেজোড় করা কি জরুরি?

মুমিন মুসলমানের মৃত্যুর পর সম্মান ও মর্যাদার সঙ্গে জানাজা নামাজ আদায়ের মাধ্যমে দাফন করা হয়। জানাজার সময় কাতার বেজোড় করতে বলা হয়। কিন্তু জানাজার নামাজে কাতার বেজোড় করা কি ইসলামে জরুরি? এ সম্পর্কে নির্দেশনাই বা কী?

জানাজার সময় অনেকেই কাতার বেজোড় করা জরুরি বলে মনে করেন। আর যদি কাতার জোড় তথা ২,৪, ৬ হয়ে যায়, তবে তা ভেঙে ৩, ৫, ৭ ইত্যাদি বেজোড় কাতার করে দেয়া হয়। আসলে এ ধারণা ঠিক নয়।

কোনো কোনো মানুষের ধারণা, জানাজার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। আবার অনেকে মনে করেন, জানাজার নামাজের কাতার বেজোড় না হলে তা আদায় হবে না! ফলে জানাজার নামাজের কাতার জোড় সংখ্যা হলে তা বেজোড় করে দেন। এভাবে কাতার বেজোড় করায় ইসলামের কোনো নির্দেশনাও নেই।

তবে কাতার বেজোড় করার ফজিলত সম্পর্কে হাদিসের একটি বর্ণনা রয়েছে। তাহলো-
হজরত মারসাদ ইবনু আবদুল্লাহ আল-ইয়াযানি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যখন সাহাবি হজরত মালিক ইবনু হুবাইরা রাদিয়াল্লাহু আনহু (কোনো) জানাজার নামাজ আদায় করতেন, তখন লোকজনের উপস্থিতি কম হলে তাদেরকে তিনি ৩ সারিতে ভাগ করতেন। তারপর তিনি বলতেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তির জানাজার নামাজে তিন কাতার লোক আদায় করেছে, তার জন্য (জান্নাত) অবধারিত হয়েছে।’ (তিরমিজি, আবু দাউদ)

ইসলামিক স্কলাররা এ হাদিসের উপর আমল করতেই জানাজায় আগত মুসল্লির সংখ্যা কম হলে ৩ কাতার করার ব্যাপারে গুরুত্ব দেন। আর তাতেই সমাজে এ বিষয়টি প্রচলিত হয়ে যায় যে, জানাজার কাতার বেজোড় হওয়া জরুরি।

মূলত জানাজার নামাজে মুসল্লির সংখ্যা বেশি হলে কাতার জোড় হলেও সমস্যা নেই। জানাজাও আদায় হয়ে যাবে। আর জানাজার নামাজের কাতার বেজোড় না হলেও তা আদায় হয়ে যাবে।

তবে জানাজার নামাজে মুসল্লির সংখ্যা কম হলে তাদের তিন সারিতে দাঁড় করানোই উত্তম বলে অনেক কেতাবে উল্লেখ করা হয়েছে।’ (শরহুল মুনইয়াহ, হালবাতুল মুজাল্লি, ফাতহুল বারি ও রওজাতুত্তালেবিন)

সুতরাং এ হাদিসের ভিত্তিতে কাতার বেজোড় করার বিষয়টি জরুরি বলে প্রমাণিত নয়। তবে মুসল্লির সংখ্যা কম হলে তা ৩ সারিতে বিভক্ত করা মুস্তাহাব আমল হিসেবে প্রমাণিত।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ