বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সাতক্ষীরায় দোয়ার আয়োজন

আবু সাইদ বিশ্বাস: মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাস দিয়ে রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাতক্ষীরা জামায়াতের নেতাকর্মীরা। এ নিয়ে শুকরিয়া আদায়ে দোয়ার আয়োজন করেছে জেলা জামায়াতে ইসলামী। রায় ঘোষণার পর অনেকে নফল নামজ আদায় করে। কেউ আবার নফল রোযা ও রাখে।
মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আছরের নামাজের পর শহরের মুন্সিপাড়া জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল দলের নেতাকমীসহ স্থানীয়দের নিয়ে দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফছারসহ অনেকে উপস্থিতি ছিলেন।
দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াত আমীর বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা সাতক্ষীরা আজকের এই রায়ে ভীষণ খুশি। তিনি বলেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
প্রসঙ্গত: এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন তিনি। গ্রেফতারের আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ