শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায়: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্য বিলোপ করে ইসলামি আদর্শে সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে সমাজে নারীদের ওপর কোনো অত্যাচার হবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিতে হবে না, যুবসমাজ থাকবে না বেকার।

মাগুরার শহরের ভায়নার মোড়ের পথসভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা থেকে ঝিনাইদহের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টায় মাগুরায় পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী জামায়াতে ইসলামীর আমিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এ সময় মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান বিগত ১৬ বছর তাদের দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থন নিয়ে জামায়াত ইসলামী একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চায়।

সমাবেশ শেষে তার সফরসঙ্গী যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করেন।

এর আগে মাগুরা জেলা জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সদর উপজেলা আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা কবীর হুসাইন, শালিখা উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন সাগরসহ অন্যরা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান