শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাসদের সুবর্ণজয়ন্তীতে সাতক্ষীরায় বর্ণাঢ্য মশাল মিছিল

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা জাসদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরার কেন্দ্রীয় পোস্ট অফিস মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে সাতক্ষীরা শহরের নিউমার্কেট সংলগ্ন স.ম আলাউদ্দিন চত্ত্বর প্রদিক্ষণ করে সঙ্গীতা সিনেমা হল মোড় হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দিয়ে আবার পোস্ট অফিস মোড়ে এসে মশাল মিছিলটি শেষ হয়।

সাতক্ষীরা জেলা জসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে মশাল মিছিলের উদ্বোধন ঘোষণা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বর্ণাঢ্য এ মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, কেন্দ্রীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক মোঃ সুরাত জামান, তালা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্ল্যা আবদুর রাজ্জাক, কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, আশাশুনি উপজেলার সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, জেলা শ্রমিক জোটের সদস্য সচিব সুকুমার পালিত, সদর উপজেলা যুবজোটের আহবায়ক আমিরুল ইসলাম সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আবদুল আলীম, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বপন শীল প্রমুখ।

মশাল মিছিলের আগে সাতক্ষীরা কেন্দ্রীয় পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত তালেবানী শক্তির পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি ধামকি দিচ্ছে তা প্রতিরোধে আওয়ামী লীগকে একলা চলো নীতি ছেড়ে মুক্তিযুদ্ধের আদর্শের উপর জাতীয় ঐক্য গড়ে তোলার পথে আসতে হবে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা দুর্নীতিবাজ লুটেরা, চাটার দল, চোরের দল; জনগণের পকেটকাটা বাজার সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট এবং রাষ্ট্রের মৌলিক অস্তিত্ব অস্বীকারকারী ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের দমন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক