শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই সনদ ঘোষণার দাবিতে সাতক্ষীরায় এনসিপির মানববন্ধন ও সমাবেশ

গাজী হাবিব, সাতক্ষীরা: জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপি।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে এনসিপি সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে এ বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। এর মধ্য দিয়েই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, খাদিজা ইসলাম চায়নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

পরবর্তিতে আল বারাকা কমিউনিটি সেন্টারের হলরুমে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ