রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে
ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় সদরের
ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন
সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,“এই ঝাউডাঙ্গা
ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে সব উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে ইউনিয়নবাসী ও আমি খুশি। খুলনা, বাগেরহাট -সাতক্ষীরা প্রজেক্টে (কেবিএস)
সাতক্ষীরার নাম বাদ পড়েছিল আমি চীফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে শুধু সদরের জন্য নয় পুরা জেলার জন্য ৭০০ কোটি টাকার উন্নয়ন কাজ পেয়েছি।
আপনাদেরকে গভীরভাবে চিন্তা করেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা উচিত, কি উচিত নয়। আপনারা গভীরভাবে ও সচেতনতার সাথে মূল্যায়ণ করেন এবং চিন্তা ভাবনা করেন তাহলে সকলেই বলবেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা উচিত। কারণ সরকারের
ধারাবাকিতা থাকলে দেশের উন্নয়ন হয়। একটি উগ্র মানুষিকতা নিয়ে জামাত ও বিএনপি দেশে আবারও তান্ডব করার চেষ্টা করছে। সকলকে দেশের উন্নয়নের
স্বার্থে সতর্ক ও সজাগ থাকতে হবে এবং সেই সাথে ঐ অপশক্তিকে প্রতিহত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, প্রাক্তন শিক্ষক মো. আনিস উদ্দিন,
ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ
সম্পাদক ও যুবলীগ নেতা মো. জাহিদ হোসেন প্রমুখ।

নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের (৩০০০ স্কুল) ২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ