বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. ইউনূস এমন সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ ফের অস্থিতিশীল হয়: মান্না

ড. ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে দেশ আবারও অস্থিতিশীল হয়ে ওঠে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাস্থ্য খাত সংস্কার ও সর্বজনীন সুরক্ষা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মান্না বলেন, ড. ইউনূস কেন চলে যেতে চাইবেন। দেশের মানুষ তার ওপরেই ভরসা করে। উনি যে দায়িত্বে আছেন, দেশের মানুষের প্রতি প্রফেসর ইউনূসের যে দায়বদ্ধতা- তাতে স্যার এমন করতে পারেন না।

তিনি বলেন, আপনি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের নির্বাহী প্রধান। আপনি কারও জন্য বিশেষ সুবিধা করে দিতে পারেন না। আর যারা এই অল্প সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাদের ওপর অভিমান করে আপনি চলে যেতে পারেন না।

প্রধান সেনাপতি নির্বাচন নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, সেটা হয়তো তিনি বলতে পারেন না। কিন্তু কথা তো ঠিক। নির্বাচনের রোডম্যাপ তো ঘোষণা করতে হবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না কেন? সংস্কারের জন্য? কতটুকু অগ্রগতি হয়েছে? অগ্রগতির সম্ভাবনা আছে? যেটুকু ঐকমত্যের ভিত্তিতে হওয়া সম্ভব, সেটা তো এখনই করা যায়। আর ঐকমত্য ছাড়া তো কিছুতে হাত দেওয়া যাবে না। যত বিতর্কই হোক, আমাদের একসঙ্গে চলতে হবে। আমি প্রত্যাশা করি, ড. ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ আবারও অস্থিতিশীল হয়ে ওঠে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরের সঞ্চালনায় এতে আরও বক্তৃতা করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য প্রফেসর লিয়াকত আলী, এআই বিশেষজ্ঞ প্রফেসর খন্দকার এ মামুন, দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি