সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তত্ত্বাবধায়ক সরকার আর নয় : ওবায়দুল কাদের

কোনোভাবেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কেয়ারটেকার সরকার ইজ নো মোর। কোনোভাবেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন, নির্বাচনের আগে নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে, তারা দেখেছেও। কোনো ফল হয়নি। হবেও না। ১০ ডিসেম্বর ক্ষমতা নেবে, ১১ তারিখ তারেক রহমান ফিরবে। এমন স্বপ্নও বিএনপি দেখেছিল। তাদের দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই রয়ে গেছে। আমাদের মেসেজ একটাই, কেয়ারটেকার ইজ নো মোর। শেখ হাসিনার পদত্যাগ বা সংসদ বিলুপ্ত হবে না। সাংবিধানিক বিষয়ে পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। বিএনপি অরাজকতা সৃষ্টি করে। তারা সমাবেশের নামে হামলা ভাঙচুর করে।’

তিনি বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন, এ যাবত কোনো বিদেশি বন্ধু তত্ত্বাবধায়ক, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কথা বলেননি। বিরোধীদল বিহীন নির্বাচন হবে না। অংশগ্রহণমূলকই হবে। বিরোধীদল বলতে তো শুধু বিএনপি বোঝালে হবে না। তাছাড়া বিএনপির ভেতরে যে সবাই নির্বাচন করতে চায় না, এমনও নয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নাম দেয় সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। বিএনপি নাম দেয় মহাসমাবেশ, হয়ে যায় সমাবেশ।’

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ