মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) উপজেলার কর্মধা ইউনিয়ন ও তার আশপাশে এলাকা থেকে ওই ১৭ জনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদের আটক করেন। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। আটকদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানান তিনি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান, জঙ্গিদের সঙ্গে এদের কোনো সংশ্লিষ্ট রয়েছে কি না তা যাচাই করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন


