শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তথ্য অধিদপ্তর সাংবাদিকদের তথ্য ভান্ডার তৈরির কাজ করছে

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেছেন, তথ্য অধিদপ্তর সাংবাদিকদের তথ্য ভান্ডার তৈরির কাজ করছে। এ লক্ষ্যে তথ্য অফিসের মাধ্যমে দেশব্যাপী পেশাদার সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

শনিবার নোয়াখালীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনুমোদনহীন আইপি টিভি এবং নিউজ পোর্টাল যাতে কোনো কিছু প্রচার করতে না পারে সেই বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। আইপিটিভি সংক্রান্ত আইন হচ্ছে এবং নিউজ পোর্টাল সংক্রান্ত আইন প্রক্রিয়াধীন।’

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, অচিরেই নোয়াখালীতে একটি আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ তথ্য কমপ্লেক্স সিমেনা হল, লাইব্রেরি, মিলনায়তন সহ অন্যান্য আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। এটি সাংবাদিক এবং যোগাযোগকর্মীদের মধ্যে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম হবে।

মতবিনিময় সভায় আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, সিনিয়র জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন সহ জেলায় কর্মরত ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নোয়াখালীতে জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা