বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তপশিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান

নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর নির্বাচনে জয়ী হলে প্রথমবার সংসদে পা রাখবেন জিয়াপুত্র তারেক রহমান।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১/১১ ও আওয়ামী লীগের আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এর পর থেকে অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন। এরপর আবারও সামনে এসেছে একই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

২০০৮ সালের এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে ১৭ বছর।

এদিকে স্বামীর সঙ্গে লন্ডন পাড়ি দেন ডা. জুবাইদা রহমানও। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কি না তা খোলাসা না করলেও জনগণের সঙ্গেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…