বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তি আটক

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনা সদস্যরা।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শট গানের গুলি ও ৬টি মোবাইল ফোন জব্দ করে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদেরকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।

আটকৃকতরা হলেন- শ্যামনগরের কালিঞ্চী গ্রামের আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আ. সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ভেটখালি বাজারে অভিযান চালায়। এসময় কুতুবউদ্দীনের দোকানে চা পানরত অবস্থায় রবিউল ইসলাম, আলমগীর হোসেন বাবু ও জামিরুল ইসলাম জামুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করে সেনা সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে আসামীদের জব্দকৃত অস্ত্র ও গুলিসহ শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং শুক্রবার তাদেরকে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

অপরদিকে, শ্যামনগর থানার একটি সূত্র থেকে জানা যায়, জামিরুল ইসলাম জামু বনদস্যু ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরেন। তবে তাদের বিরুদ্ধে সুন্দরবনের বনদস্যুদের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে চোরাচালান, মানব পাচার, অস্ত্র ও মাদকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার