বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণরাই হবেন নতুন বাংলাদেশের চালিকাশক্তি: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে তরুণরাই হবেন নতুন বাংলাদেশের মূল চালিকাশক্তি।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৩ শতাংশেরই বয়স ৩৫ বছরের নিচে। এই বিপুল তরুণ জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় সম্পদ। এই সুযোগ একবারই আসে। তাই প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে এগিয়ে এসে তরুণদেরই দেশের উন্নয়নের নেতৃত্ব নিতে হবে।

এবারের যুব দিবসের প্রতিপাদ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে সেমিকন্ডাকটর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্টআপ ইকোসিস্টেম, ইন্টারনেট খরচ কমানোসহ আধুনিক প্রযুক্তি খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। ই-স্পোর্টসকেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৫ সালের জুন পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচিতে ৭৪ লাখ যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়েছেন এবং বিভিন্ন ঋণ কর্মসূচিতে ১১ লাখের বেশি যুবক ২৭০০ কোটি টাকার ঋণ পেয়েছেন। এছাড়া ২৪ লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক আত্মকর্মসংস্থানে যুক্ত হয়েছেন।

যুব নীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১০টি বিশ্ববিদ্যালয়ে পলিসি কম্পিটিশন ও অক্টোবর মাসে বাংলাদেশ ইয়ুথ সামিট আয়োজনের ঘোষণা দেন তিনি।

এদিন ১৬ জন কৃতিত্বপূর্ণ যুব ও যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

আসিফ মাহমুদ বলেন, যেমন তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করেছে, তেমনি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথপ্রদর্শকও হবে তারাই।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক ডা. গাজী সাইফুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী