বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে: মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ১৯৭১ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

শনিবার ঢাকার তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিক দল আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা জামান বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোনো অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গে জড়িত লোকদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।

তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহআলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ প্রমুখ।

এর আগে শুক্রবার রাতে তুরাগের ধউর আশুতিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মন্দিরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানান।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী