বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সে মুড়াগাছা গ্রামের মৃত্যু ওমর আলী শেখের ছেলে।
সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দুপুরে মোকসেদ আলী ধান ঝাড়ার সময় চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। তাদের গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৮) সহ কয়েক জন মিলে মোকসেদ আলী কে বেধড়ক মারপিট করে এবং পাশে থাকা ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, আজ গরুতে ধান খাওয়া কে কেন্দ্র করে আক্তারুল, তার মা রুপবান, স্ত্রী সুমি বেগম ও চাচাতো ভাই সুমন শেখ মিলে মোকসেদ আলী কে পিটিয়ে হত্যা করেছে। মারামারির একপর্যায়ে পাশে থাকা ইট দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এঘটনায় আক্তারুল পালাতোক রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিলো।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন