শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা সম্পর্কে যুবসমাজের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কুল-কলেজ পর্যায়ে প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উত্তরণ, যুব পানি কমিটি ও পাঠক ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আফতাপ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা উন্নয়ন কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক পরিদর্শক প্রভাষ কুমার দাশ, তালা মহিলা কলেজের ছাত্রী জবা দাশ, যুব পানি কমিটির সদস্য মো. তোহা মোড়ল ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বন্যা খাতুন।

কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী-পানি গবেষক হাসেম আলী ফকির। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপা রাণী সরকার বলেন, “জলাবদ্ধতা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং যারা জলাবদ্ধতার জন্য দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই খাল-বিলের নেপটপাটা অপসারণ করেছি এবং বিল অঞ্চলের সব গেইট ও কালভার্টের মুখ পরিষ্কার করা হয়েছে।”

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত