বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন সংগঠনের মতবিনিময়

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর সাথে তালা প্রেসক্লাব, তালা মহিলা ডিগ্রী কলেজ ও বেসরকারী উন্নয়ন সংগঠন “উন্নয়ন প্রচেষ্টা” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা মহিলা কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু হাসান, তরুণ কুমার সরদার, চিত্তরজ্ঞন সেন, নন্দী দিপংকর, শফিকুল ইসলাম, নিলুফার বানু, প্রভাষক দিপ্তি রাণী, মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।
“উন্নয়ন প্রচেষ্টা”র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, সম্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, প্রকল্প সম্বয়কারী শাহানেওয়াজ কবির শাওন।
তালা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আহবায় এম এ হাকিম, সেলিম হায়দার, কাজী আরিফুল হক ভুলু, সেকেন্দার আবু জাফর বাবু, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, কে এম শাহীনুর রহমান, সুমন রায় গনেশ এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, তালা আমাদের এটাকে সুন্দর রাখা বা সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। বর্তমান জেলা প্রশাসক স্যার খুবই দক্ষ ও কাজের প্রতি আন্তরিক। তালা উপজেলা কে সুন্দর ভাবে গড়ে তুলতে যা যা করা দরকার আপনাদের সাথে নিয়ে করা হবে। এই মুহুর্তে বড় কাজ হলো, জলাবদ্ধতা নিরশন, রাস্তার যানযট দূরীকরণ, ফুটপাত পরিস্কার রাখা।
তিনি বলেন, এই কাজগুলো যথাযথ ভাবে করতে গেলে সহকারী কমিশনার (ভূমি),র সহযোগীতা সবসময় দরকার। কিন্তু তালার এই অফিসটি অনেক দূরে। আমি চেষ্টা করছি কি ভাবে এই অফিসটি উপজেলার কাছাকাছি আনা যায়। এব্যাপারে ইতিমধ্যে জেলা প্রশাসক স্যার জায়গা পরিদর্শন করে কার্যক্রম এগিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী