শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা

সাতক্ষীরার তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (উইম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) এ জেড এম মৌসুম ইসলাম এবং প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।

এছাড়া উপস্থিত ছিলেন সমতা ফোরামের সভাপতি মোঃ আনিছুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম হায়দারসহ ১৩টি সিএসও’র প্রতিনিধিরা।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অচিন্ত্য সাহা।

পরে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ জেড এম মৌসুম ইসলাম ও মোঃ হাফিজুর রহমান।

কর্মশালায় প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা