বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিক্ষককে কু*পিয়ে হ*ত্যা, গণপি*টুনিতে হা*মলাকারীর মৃ*ত্যু

সেলিম হায়দার: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার (২০ জুলাই) বিকেলে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। হরিহর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮) নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মম হামলার শিকার হন।

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে শিক্ষককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।

খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী