বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সকলের সম্মতিতে আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার কে সভাপতি ও ইনকিলাব পত্রিকার তালা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক কালবেলা পত্রিকার তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, সহ-সভাপতি দ্যা এডিটরস এর এস এম নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আমার সংবাদের সেকেন্দার আবু জাফর, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের খবর পত্রিকার শফিকুল ইসলাম, আর্থ সম্পাদক সাতক্ষীরার সকালের তাপস সরকার, দপ্তর সম্পাদক দৈনিক কাফেলার মুকুল হোসেন, প্রচার সম্পাদক তালার খবরের এম খায়রুল আলম, মহিলা সম্পাদিকা প্রতিদিনের কথার শিরিনা সুলতানা।

নির্বাহী সদস্য- দৈনিক সংগ্রাম পত্রিকার মোঃ নুর ইসলাম, দক্ষিনাঞ্চল প্রতিদিনের অর্জুন বিশ্বাস, দৈনিক যশোর পত্রিকার কাজী ইমরান হোসেন, দৈনিক রানার পত্রিকার শেখ ইমরান হোসেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার আসাদুজ্জামান রাজু প্রমুখ।

এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য তরিকুল ইসলাম, সৈয়দ মারুফ, কুদ্দুস পাড়, আজমল হোসেন জুয়েল, সন্তোষ ঘোষ, বিল্লাল হোসেন এসময় উপস্থিত ছিলেন।

এসময় তালার সিনিয়র সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে তালা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী