রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার অজ্ঞান পার্টির এক সক্রিয় সদস্য চুকনগরে আটক

সাতক্ষীরা তালা এলাকার অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য মোঃ আব্দুস সবুজ (৩২) অবশেষে আটক হয়েছে। সেমাবার (৩১ মে) বিকালে ডুুমুরিয়া উপজেলার চুকনগরে গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা নিয়ে পালানোর সময় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

আটক আব্দুস সবুজ উপজেলার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের মোজাহার আলীর পুত্র এবং তিনি এবার ইউপি সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছে। এ সময় তার কাছ কাছ থেকে নগদ ৭৬হাজার ৯শত টাকা, অজ্ঞান করা মেডিসিন, একটি হ্যান্ডওয়াশ, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চুকনগর বাসষ্ট্যান্ডে পৌছালে মোঃ আব্দুস সবুজ নামে এক অজ্ঞান পার্টির সদস্য যাত্রীবাহী বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আবুল খায়ের শেখ নামের এক গরু ব্যবসায়ী তার পিছনে চোর চোর বলে দৌঁড়াতে থাকে। তার চিৎকারে জনতা আব্দুস সবুজকে ধরে ফেলে। পরে জনতার রোষানল থেকে বাঁচানোর জন্য তাকে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ সময় আবুল খায়ের নামের ঐ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। তিনি খুলনার মিস্ত্রীপাড়া এলাকার মৃত আসাদ আলী শেখের পুত্র।

এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন মজুমদার বলেন, আটক ব্যক্তির কাছ থেকে নগদ ৭৬হাজার ৯শত টাকা, অজ্ঞান করা মেডিসিন, একটি হ্যান্ডওয়াশ, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। তাকে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অসুস্থ অজ্ঞান গরু ব্যবসায়ীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি