মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার তেরছিতে ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তালার তেরছি ফুটবল মাঠে মিনিস্টার পাটকেলঘাটা ও তালা শোরুমের সৌজন্যে ও তেরছি সম্মিলিত ফুটবল একাদশের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলার শুভ উদ্ভোধন করেন আনন্দ টিভি ও দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরার আহবায়ক ও মিনিস্টার প্লাজা (এইচ আর গ্রুপের) এমডি হাসানুর রহমান হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলার সাধারন সম্পাদক সাংবাদিক এস.এম ইকবাল, সাংবাদিক আব্দুর রউফ, সাবেক ভাইস চেয়ারম্যান এলাহী বক্স, মহিলা ইউপি সদস্য রেশমা জালাল,  হামিদুর রহমান, এসপি বাংলা টিভির স্টাফ রিপোর্টার মুনতাসির মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মহসিন হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী মিলন হোসেন, কাজী মুন্না, ডালিম হোসেন প্রমুখ।
উক্ত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় তালা মহান্দী ফুটবল একাদশ ২-১ গোলে চুকনগর নরনিয়া ফুটবল একাদশ পরাজিত করেন
খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক অলিউর রহমান।
১৬ দলীয় খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি মিনিস্টার ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি ২৪” এলইডি টিভি পুরষ্কার দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত