শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নৌকাকে বিজয়ের লক্ষ্যে আ.লীগের মতবিনিময় সভা

তালায় শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন নৌকা প্রতীকের প্রার্থী তালা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন।

উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাছেরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, আওয়ামী লীগনেতা সৈয়দ ইদ্রিস প্রমুখ।

এ সময় তালা সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ দলের তৃণমূল নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা