বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিদ্যুতের পুলে সংযোগ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেলেন শ্রমিক

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগরে পল্লী বিদ্যুতের পুলে সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছাদুল ইসলাম শেখ (৩০) নামের এক শ্রমিকের শরীর ঝলসে গেছে।
তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ণইউনিটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

আহত আছাদুল ইসলাম শেখ তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মনু শেখের ছেলে।
সে পল্লীবিদ্যুতের শ্রমিক হিসাবে কাজ করতো।

প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাযায়, রবিবার (২৬ ডিসেম্বার) বিকালে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় পুলের মাথায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা তাকে ঝলসানো অবস্থায় পুলের উপর থেকে উদ্ধার করে।

সাথে থাকা অন্য শ্রমিক আব্দুল্লাহ জানান, পুলের উপর বিদ্যুতের তারের বাইন্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

খালিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু জানান, সংবাদ পেয়ে সাথে সাথে এ্যামবুলেন্স যোগে আহত আসাদুলকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠনো হচ্ছে।

পল্লী বিদ্যুতের তালা সাব জোনের এজিএম লিটন চন্দ্র দে জানান, বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করা নিষেধ। সেটা অমান্য করে ঠিকাদার কাজ চলমান রাখে এ সময় তারের বাইন্ডিং কাজের শ্রমিক আছাদুল বিদ্যুৎ স্পষ্ট হয়।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের